Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গাইবান্ধার পলাশবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু

পলাশবাড়ী সংবাদদাতা; গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খায়রুজ্জামান সরকার (৫০) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে গাইবান্ধা-পলাশবাড়ী সড়ক সংলগ্ন মাঠেরহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে।  নিহত খায়রুজ্জামান উপজেলার বেতকাপা ইউনিয়নের বৌলেরপাড়া গ্রামের বাসিন্দা।

বেতকাপা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রোজিফা আক্তার মিনা জানান, সকালে মাঠেরহাট বাজারের একটি দোকানে ব্যাটারি চালিত অটোরিকশায় চার্জ দেওয়ার সময়  বিদ্যুৎস্পৃষ্ট হন খায়রুজ্জামান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.