Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গাইবান্ধার সাদুল্যাপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত মোসলেম উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। রবিবার দুপুরে প্রতিপক্ষের হামলায় আহত হন তিনি।

স্থানীয়রা জানান, মোসলেম উদ্দিনের সঙ্গে একই গ্রামের ছকু মিয়ার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলে আসছিল। এর জের ধরে ছকু মিয়া তার লোকজন নিয়ে মোসলেম উদ্দিনের উপর হামলায় চালায়। এতে মোসলেম উদ্দিন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন সরকার জানান, জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে হামলার ঘটনায় মোসলেম উদ্দিনের মৃত্যু হয়েছে।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, এ ঘটনায় নিহতের ছেলে দুলা মিয়া বাদী হয়ে সোমবার সকালে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Leave A Reply

Your email address will not be published.