Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গাইবান্ধার সুন্দরগঞ্জে মুক্তিযোদ্ধাদের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সুন্দরগঞ্জ সংবাদদাতা,  গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্ধারিত জমির ওপর অবৈধভাবে গড়ে ওঠা ১২৬টি স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হাই মিলটন এ অভিযান পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন- সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি) মোজাম্মেল হক, (ওসি তদন্ত) জিন্নাত আলী, পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন ও সুন্দরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমদাদুল হক বাবলু প্রমুখ।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই মিলটন জানান, অভিযান চালিয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের জন্য নির্ধারিত দুই একর ৩২ শতক সরকারি খাস জমি অবৈধ দখল মুক্ত করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.