Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গাইবান্ধার সুন্দরগঞ্জে শিশু খুন, গ্রেফতার ১

সুন্দরগঞ্জ সংবাদদাতা, গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জে পারিবারিক কলহের জের ধরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মনিকা খাতুন (৭) নামে এক শিশুকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দিনগত রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ হাতিবান্ধা গ্রামের লালমিয়ার সঙ্গে টাকা পয়সা নিয়ে তার নিকটআত্মীয় আলম বাদশা ও রবিউলের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ চলে আসছিলো। মঙ্গলবার মধ্যরাতে আলম বাদশা ও রবিউল লালমিয়াকে মারতে এলে লালমিয়ার পরিবর্তে শিশু মনিকা খাতুন আঘাতপ্রাপ্ত হয়। রাতে তাকে রংপুর মেডিক্যালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত শিশুর মা শাহিনুর বেগম দুই জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, ওই ঘটনায় সুন্দরগঞ্জ থানায় মামলা দায়েরের পর পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আলম বাদশাকে গ্রেফতার করেছে। রবিউল রাতেই বাড়ি ছেড়ে পালিয়েছে। তাকেও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.