Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গাইবান্ধায় অল্পের জন্য রক্ষা পেল লালমনি এক্সপ্রেস

গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে রেল লাইন মেরামতের সময় অল্পের জন্য দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছে ৭৫১ নম্বর আপ আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি। উপজেলার মহিমাগঞ্জ রেলস্টেশনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা রেললাইন মেরামতের জন্য একটি ছোট্ট ট্রলিতে সরঞ্জামাদি ও স্লিপার লোড করছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি দ্রুতগতিতে মহিমাগঞ্জ রেলস্টেশন অতিক্রম করতে গিয়ে ট্রলিটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রলিটি দুমড়ে মুচড়ে যায়। সংঘর্ষের সময় ট্রেনের ইঞ্জিন লাফিয়ে উঠলেও দুর্ঘটনা থেকে রক্ষা পায়। এতে ট্রেনে থাকা শত শত যাত্রীও দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান।

মহিমাগঞ্জ রেলস্টেশনের কর্তব্যরত মাস্টার মো. তছলিম উদ্দিন গণমাধ্যমকে জানান, লোকবলের অভাবে মহিমাগঞ্জ রেলস্টেশনটি ক্লোজ ডাউন হয়। এ কারণে স্টেশনে আগে থেকে কোনো সতর্কতামূলক ব্যবস্থা না নেওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

Leave A Reply

Your email address will not be published.