Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গাইবান্ধায় আল্লাহর দল’র নেতা গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদিপুর ইউনিয়নের মহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষে গোপন বৈঠককালে গতকাল বৃহস্পতিবার ভোরে পুলিশ গোপন জঙ্গী সংগঠন ‘আল্লাহর দল’ এর রংপুর অঞ্চলের নায়ক মান্না মিয়া ওরফে ইমাম বিপুল (২৭) কে গ্রেফতার করেছেন। এসময় ওই বৈঠকে অংশ গ্রহণকারি সদস্যরা পালিয়ে যায়। গ্রেফতারকৃত মান্না মিয়া পার্শ্ববর্তী সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের মহিপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি নীলফামারী অঞ্চলিক শাখারও নায়ক। গ্রেফতারের সময় তার কাছে একটি কালো ব্যাগ পাওয়া যায়। তাতে কিছু জেহাদী বই ও হাতে লেখা সাংগঠনিক তথ্য এবং ওই দলের সারাদেশের ৪০ থেকে ৪৫ জনের নামের তালিকা পাওয়া গেছে। কিন্তু তাতে কোন ঠিকানা লেখা ছিল না।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, মান্না মিয়া ওরফে ইমাম বিপুল নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ‘আল­াহ্র দলের’ তালিকাভূক্ত সক্রিয় নেতা। বৃহস্পতিবার সকালে তিনি এ এলাকায় কোন নাশকতা ঘটানোর উদ্দেশ্যে দলের সদস্যদের নিয়ে গোপন বৈঠক করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার অন্য সহযোগিরা পালিয়ে যায়। তার দলের কর্মকান্ড সম্পর্কে জানার জন্য তার রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে।

Leave A Reply

Your email address will not be published.