Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গাইবান্ধায় একশত বছর বয়সী বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি :  গাইবান্ধা  জেলার সাদুল্যাপুর উপজেলায় আবদুল মজিদ মিয়া  নামে একশত বছর বয়সী বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের নলডাঙ্গা কলেজপাড়া গ্রামে শনিবার ভোরে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যদের দাবি, শনিবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন আবদুল মজিদ। রাতের কোনো এক সময় তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। রবিবার ভোরে লাশ ঝুলতে দেখা যায়।

নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম বলেন, আবদুল মজিদ দীর্ঘদিন ধরে পেটের ব্যথাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। এ কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, এ ঘটনায় আবদুল মজিদের ছেলে বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।

Leave A Reply

Your email address will not be published.