Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গাইবান্ধায় গণধর্ষণের মামলায় ৩ জনের যাবজ্জীবন

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় তরুণীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন আদালত।  বুধবার বিকেলে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক রত্নেশ্বর ভট্টাচার্য্য ওই রায় প্রদান করেন।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, ২০১৩ সালের ২৩ এপ্রিল বিকেল বেলা গাইবান্ধা সদর উপজেলার কোমরনই মিয়াপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে বিথী খালাতো বোনের বাড়ি যাচ্ছিল। এ সময় ওই গ্রামের জিন্নু, স্বপন, হেলাল ও সোহেল অস্ত্রের মুখে তাকে জোর করে সদর উপজেলার কোমরনই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে তেতুলতলায় একটি মেশিন ঘরের আড়ালে নিয়ে গিয়ে গণধর্ষণ করে।

ওই ঘটনায় ধর্ষিতা নিজে বাদী হয়ে ২৬ এপ্রিল গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করেন। স্বাক্ষ্যপ্রমাণ শেষে থানা থেকে আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র প্রদান করার পর উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক ও সব ধরনের বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার ওই রায় প্রদান করা হয়।

রায়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল অভিযুক্ত আসামি জিন্নু, স্বপন ও হেলালকে যাবজ্জীবন কারাদ- এবং প্রত্যেকের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং অপর আসামি সোহেলকে অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মহিবুল হক সরকার মোহন এবং আসামিপক্ষে ছিলেন নিরঞ্জন কুমার সরকার।

Leave A Reply

Your email address will not be published.