Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গাইবান্ধায়”জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ”শ্লোগানে মিনিফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ফুলছড়ি প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়িতে গত রবিবার হরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে “জঙিগবাদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ” শ্লোগানে মিনিফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়। হেযবুত তওহীদ উদাখালী ইউনিয়ন শাখার উদ্যোগে ও ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়ন সন্ত্রাস প্রতিরোধ কমিটির সাংগাঠনিক সম্পাদক মোঃ সাইদুর রহমানের পরিচালনায় উক্ত উদ্বোধনী ম্যাচে অংশগ্রহন করেন হরিপুর জয়বাংলা স্পোর্টিং ক্লাব ও মধ্য বুরাইল স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন গাইবান্ধা জেলা সমন্বয়কারী মোঃ আরিফুল ইসলাম, ফুলছড়ি উপজেলার সন্ত্রাস প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে বিশেষ অতিথি বলেন “যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও ধর্মের বিকৃত অপব্যাখ্যার তৈরী জঙ্গীবাদ থেকে ফেরানের জন্য প্রকৃত আদর্শ ও সুস্থ বিনোদন অপরিহার্য। তাই হেযবুত তওহীদের এই মহৎ উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই।” বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.