Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৩২) এক নারীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার বোনারপাড়া রেলস্টেশনের অদূরে ভুরুঙ্গি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বোনারপাড়া জিআরপি পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, রেললাইন পারাপারের সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা সান্তাহারগামী দোলনচাঁপা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন ওই নারী। নিহতের গায়ের রং শ্যামলা, তার পরনে ছিলো কালো রঙের শাড়ি।

Leave A Reply

Your email address will not be published.