Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গাইবান্ধায় তথ্য অফিসের মহিলা সমাবেশ

Gai-TTT Photoগাইবান্ধা প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্যোগ, একটি বাড়ী একটি খামার প্রকল্প, আশ্রয়ণ প্রকল্প, সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ, সবার জন্য শিক্ষা কার্যক্রমসমূহ, নারীর ক্ষমতায়নে কার্যক্রমসমূহ, ডিজিটাল বাংলাদেশ, সবার জন্য বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা কার্যক্রম এর উপর এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা তথ্য অফিস গাইবান্ধা কতৃক সদর উপজেলার আনালের তাড়ী গ্রামে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার সাবিহা আক্তার লাকীর সভাপতিত্বে অনু্ষ্িঠত এ মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশিদা বেগম। অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের উপর বিস্তারিত আলোকপাত করে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার সাবিহা আক্তার লাকী। প্রধান অতিথি তার বক্তবে প্রধানমন্ত্রীর উদ্যোগসমূহের সাফল্য তুলে ধরে বলেন, বাল্যবিয়ে, যৌতুক প্রতিরোধ করে তৃনমূল পর্যায়ের নারীসমাজকে উন্নয়নের সাথে সম্পৃক্ত করতে পারলে এদেশ শীঘ্রই সুখী সমৃদ্ধ মধ্যম আয়ের দেশে পরিনত হবে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আনালের তাড়ী উপ আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতি রাধা রানী, সমাজসেবক আফসার উদ্দিন ও তুলি বেগমসহ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে বিষয়ভিত্তিক চলচ্চিত্র ও সংগীত প্রদর্শন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.