Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গাইবান্ধায় দুঃস্থ শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ

Gaibandha PHOTO-01 (1)গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন কর্মীরহাতের উদ্যোগে এবং আমেরিকার ফ্রি হুইলচেয়ার মিশন এর সহযোগিতায় কার্যালয় চত্বরে বুধবার ১শ’ জন দুঃস্থ শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসাবে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করেন সদর উপজেলার নির্বাহী অফিসার মো. আশরাফুল মমিন খান।
এ উপলক্ষে কার্যালয় চত্বরে সভাপতি এম. আব্দুস সোবহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কর্মীরহাতের সহ-সভাপতি মো. আব্দুল মাজেদ রাজু, যুগ্ম সম্পাদক আবু জাফর সাবু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কর্মীরহাতের সহ-সভাপতি মো. আব্দুল হক চৌধুরী, মো. আমিনুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক ফিরোজা বেগম, কোষাধ্যক্ষ মো. হায়দার আলী, নির্বাহী সদস্য মো. ফজলুল করিম, মো. মোস্তাফিজুর রহমান, সামিউল ইসলাম পিপলু, খেরাজ আলী সরকার, মো. মাহমুদুল হক। এ বছর গাইবান্ধা জেলাসহ দেশের রংপুর, বগুড়া, জয়পুরহাট, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, রাজশাহী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও ব্রাহ্মনবাড়িয়া জেলাসহ মোট ১৪টি জেলায় কর্মীরহাতের তত্বাবধানে ৩ হাজার ৩শ’ হুইলচেয়ার বিতরণ করা হচ্ছে।
প্রসঙ্গত উলে­খ্য যে, কর্মীরহাত ২০০৬ সাল থেকে দরিদ্র শারীরিক প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ কার্যক্রম শুরু করে। তখন থেকে ২০১৫ সাল পর্যন্ত দেশের ৫০টি জেলায় ১৬ হাজার ৫শ’ হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। ২০১৬ সালে আরও ৩ হাজার ৩শ’ হুইলচেয়ার বিতরণ কার্যক্রম চলছে।

Leave A Reply

Your email address will not be published.