Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গাইবান্ধায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। নিহত ও আহতের কারো নাম-পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের বোয়ালিয়া এলাকার চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান বলেন, সকালের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী খালেক এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে গাইবান্ধা থেকে ঢাকাগামী মায়ের আচল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত ২০ জন। তবে নিহত ও আহতের কারো নাম-পরিচয় জানা যায়নি।

Leave A Reply

Your email address will not be published.