Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গাইবান্ধায় দুর্বৃত্তদের গুলিতে ১ জন নিহত

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় প্রকাশ্যে গুলি চালিয়ে মাহবুবুর রহমান ডিপটি (৪০) নামে এক  পল্লী চিকিৎসককে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গী সুজন (৩০) নামে এক যুবক আহত হন।

মঙ্গলবার (০২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নে গাইবান্ধা-নাকাইহাট সড়কের ছাইতান তলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাহাবুবুর রহমান গাইবান্ধা সদরের বল্লমঝাড় ইউনিয়নের টেংগরজার্নি গ্রামের ইব্রাহিম আলীর ছেলে। আহত সুজন সদরের রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে ডিপটি ও সুজন মোটরসাইকেলে করে গাইবান্ধা থেকে নাকাইহাট যাচ্ছিলেন। হঠাৎ তিনটি মোটরসাইকেলে করে তাদের পিছনে আসা ৫/৬ দুর্বৃত্ত ছাইতান তলা ঈদগাহের মাঠের কাছে এসে তাদের ২ জনকে লক্ষ্য করে এলোপাতারি গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ডিপটির।

পরে স্থানীয়রা আহত সুজনকে উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.