Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গাইবান্ধায় দৈনিক বজ্রশক্তির ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা বাস টার্মিনালে দৈনিক বজ্রশক্তির জেলা কার্যালয়ের সামনে বৃহস্পতিবার সকাল ১০ টার সময় দৈনিক বজ্রশক্তির ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও আলোচনা সভার আয়োজন করা হয়। দৈনিক বজ্রশক্তির নিজস্ব প্রতিনিধি ও রিপোটার্স ইউনিটির সহ সভাপতি মোঃ আরিফুল ইসলামের সভপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌরসভার প্যানেল মেয়র জনাব মোঃ তানজিমুল ইসলাম। মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন হেযবুত তওহীদের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বজ্রশক্তির সাব এডিটর জনাব মোঃ আশেক মাহমুদ। তিনি তার বক্তব্যে বলেন, দৈনিক বজ্রশক্তি দেশ ও জাতির কল্যানে নিঃস্বার্থভাবে নিবেদিত। এটি একটি আদর্শিক পত্রিকা। অন্যান্য পত্রিকার মত এটি বানিজ্যিক ধারার কোনো পত্রিকা নয়। সমাজে বিরাজমান যাবতীয় অন্যায়, অবিচার, অসত্য, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও অপরাজনীতির বিরুদ্ধে মানুষকে সচেতন করার জন্য কাজ করে যাচ্ছে। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্যে রাখেন প্রধান অতিথি তানজিমুল ইসলাম, বিশেষ অতিথি গাইবান্ধা পৌরসভার কাউন্সিলর জনাব মোঃ রকিবুল হাসান সুমন, সভাপতি মোঃ আরিফুল ইসলাম, হেযবুত তওহীদের গাইবান্ধা জেলার সভাপতি মোঃ জাহিদ হাসান মুকুল, দৈনিক বজ্রশক্তির গাইবান্ধা জেলার পৌর প্রতিনিধি মোঃ ফরিদুল ইসলাম ফরিদ, গাইবান্ধার খোলাহাটী ইউনিয়নের ওয়ার্ড কাউন্সিলর মোছাঃ নুর আক্তার বানু, গাইবান্ধা পুরাতন বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদ ও দৈনিক বজ্রশক্তির গাইবান্ধা জেলার সকল সদস্য সদস্যাসহ অসংখ্য পাঠকবৃন্দ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কেক কেটে পত্রিকাটির ৫ম বর্ষের পথচলার শুভ সূচনা করেন।

Leave A Reply

Your email address will not be published.