Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গাইবান্ধায় পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

Gaibanda_bdp

গাইবান্ধা প্রতিনিধি:


গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার শাখাহার ইউনিয়নের দইহাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত দুই শিশু ওই গ্রামের রায়হান মিয়ার ছেলে সামির (৭) ও নাসির (৫)।

স্থানীয়রা জানান, দুপুরে সামির ও নাসির দুই ভাই বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। খেলার একপর্যায়ে ‍তারা পুকুরে পড়ে ডুবে যায়।পরে খোঁজাখুজির একপর্যায়ে পুকুরে তাদের মৃতদেহ ভেসে উঠলে দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার করেন স্বজন ও স্থানীয়রা। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.