Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গাইবান্ধায় বিদ্যুৎ স্পৃষ্টে কৃষক ও গৃহবধূর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্যাপুর ও সুন্দরগঞ্জ উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্টে কৃষক হেসাব উদ্দিন (৪২) ও সীমা আক্তার (৪০) নামে এক গৃহবধুর মারা গেছেন। সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের একবারপুর গ্রামে সোমবার সকালে সমশের আলীর ছেলে কৃষক হেসাব উদ্দিন বাড়ি থেকে বের হয়ে ধানের জমিতে কাজ করতে গেলে ঝড়ে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে তার পা জড়িয়ে যায়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে সুন্দরগঞ্জ উপজেলার ফলাগাছা মাদ্রাসাপাড়া গ্রামের রফিকুলের স্ত্রী সীমা আক্তার (৪০) গত রোববার রাতে বাড়িতে টেলিভিশনের লাইন সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশতঃ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান। তাকে প্রথমে আশংকাজনক অবস্থায় সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.