Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গাইবান্ধায় ভাইয়ের হাতে ভাই খুন

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাই আব্দুর রহমানের হাতে আতোয়ার রহমান (৫০) খুন হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রামজীবন ইউনিয়নের বাজারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আতোয়ার রহমান বাজারপাড়া গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে।

রামজীবন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এটিএম এনামুল হক জানান, দীর্ঘদিন ধরে আতোয়ারের সঙ্গে তার চাচাতো ভাই কিয়াস উদ্দিনের ছেলে সাবেক সেনা সদস্য আব্দুর রহমানের জমি নিয়ে বিরোধ চলে আসছিল।এ নিয়ে আজ রাত ৮টার দিকে আতোয়ারের ছেলে রাশেদুলের সঙ্গে আব্দুর রহমানের বাক-বিতন্ডা হয়। এসময় রহমান রাশেদুলকে বেদম মারপিট করে। ফলে রাশেদুল মারত্মক আহত হয়। ছেলের আহত হওয়ার খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে আতোয়ার স্থানীয় বালাছিরা বাজার থেকে বাড়ি ফেরার পথে বাড়ির পাশে রাস্তায় আব্দুর রহমান তার লোকজন নিয়ে আতোয়ারের ওপর হামলা চালিয়ে লোহার রড দিয়ে এলোপাতারি মারপিট করে ফেলে রেখে চলে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর রাত সাড়ে ১০টার দিকে মারা যান আতোয়ার।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave A Reply

Your email address will not be published.