Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গাইবান্ধায় শিবির কর্মীসহ ২০ জন কারাগারে

গাইবান্ধা: গাইবান্ধায় চলমান বিশেষ অভিযানে শিবির কর্মী সবুজ মিয়াসহ (২২) ২০ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।  শুক্রবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।  এর আগে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন  জানান, গ্রেফতারকৃতরা নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান  জানান, এদের মধ্যে গ্রেফতারকৃত শিবির কর্মী সবুজ একাধিক নাশকতার মামলার আসামি।  শুক্রবার ভোরে সদরের প্রফেসরপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.