Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গাইবান্ধায় স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামী আটক

গাইবান্ধা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ দীঘলকান্দি গ্রামে পারিবারিক কলহের জের ধরে সুমি বেগম (২০) নামে এক গৃবধধুকে গত মঙ্গলবার রাতে কলাটিপে হত্যা করা হয়েছে। ওই ঘটনায় পুলিশ স্বামী আলমগীর হোসেনকে আটক করেছে। পুলিশ ও এলাকাবাসি জানান, বিয়ের পর থেকে সুমির সাথে স্বামী আলমগীরের পারিবারিক নানা কারণে মনোমালিন্য চলছিল। মঙ্গলবার রাতে কোন এক সময়ে আলমগীর হোসেন তার স্ত্রীকে গলাটিপে হত্যা করে। বুধবার সকালে বিষয়টি টের পেয়ে আশেপাশের লোকজন আলমগীর হোসেনকে আটক করে থানায় খবর দেয়। সুমির গলায় আঘাতে চিহ্ন রয়েছে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় সাঘাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.