Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ট্রলি চালক নিহত

Gaibandha20160401061446গাইবান্ধা সংবাদদাতা: গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রলি খাদে পড়ে গেলে সেটির চালক শফি মিয়া (৩০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শফি ওই ইউনিয়নের বকসীপাড়া গ্রামের রইচ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, বালু বোঝাই একটি ট্রলি দারিয়াপুর বাজার থেকে তালতলা বাজারে যাওয়ার সময় ফকিরপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খাদে পড়ে যায়। এসময় চালক শফি মিয়া ট্রলির নিচে চাপা পড়ে। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে মৃত অবস্থায় ট্রলির নিচ থেকে উদ্ধার করে। ঘাগোয়া ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুরজামান রিংকু বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.