গাইবান্ধায় হিজবুত তওহীদের জঙ্গিবাদ বিরোধী র্যালি
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সদর উপজেলার তালতলা বাজারে হিজবুত তওহীদের উদ্যোগে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে র্যালি, মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় তালতলা ঈদগাহ মাঠের সামনে থেকে হিজবুত তওহীদের সাদুল্লাপুর উপজেলার আমির নুরুজ্জামানের নেতৃত্বে জঙ্গিবাদ বিরোধী ফেস্টুন, প্লেকার্ড, শ্লোগানে একটিবর্নাঢ্য র্যালি বেরহয়ে বাজারের খেয়াঘাট সড়ক সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের ঈদগাহ মাঠের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন। পরে ঈদগাহ মাঠের সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে। আলোচনাসভায় বক্তারা সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আলোচনাসভায় বক্তব্য রাখেন হিযবুত তওহীদের সাদুল্লাপুর উপজেলার আমির মোঃ নুরুজ্জামান, হিজবুত তওহীদের সদস্য মোঃ সাইদুর রহমান।
বক্তরা বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ কোন ধর্মই সর্মথন করেনা। কতিপয় স্বার্থান্বেষী আলেম নামধারী ধর্মব্যবসায়ী মোল্লা শ্রেণি ধর্মের অপব্যাখ্যা দিয়ে এদেশের তরুণদের জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে। দীর্ঘ ২১ বছর ধরে হিজবুত তওহীদ ধর্মের প্রকৃত শিক্ষা সর্বস্তরের মানুষের মাঝে তুলে ধরে আসছে এবং সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া বক্তারা দেশের স্বার্থে, জাতির স্বার্থে জঙ্গিবাদবিরোধী গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
হিজবুত তওহীদের সদস্য মোঃ আঃ মান্নানের সঞ্চালনায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন হিজবুত তওহীদ সদস্য ও জেলা মটর শ্রমিক ইউনিয়নের সদস্য মো. রেজাউল হক, ১০ নং ঘাগোয়া ইউরিয়নের ৯ নং ওয়ার্ডের যুবলিগ সভাপতি মোঃ দোলজার রহমান, ৯ নং ওয়ার্ডের আওয়াসিলিগ যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মাহাবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা মেঃ আব্দুল মতিন মাষ্টার, বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ জুলহাস হোসেন, বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ মাহাবুবুর রহমান, স্থানীয় আ.লীগ, মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যমকর্মীবৃন্দ।
