Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গাইবান্ধায় হিন্দু মহাজোটের মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি:
দুর্গাপূজায় তিনদিনের সরকারি ছুটি ও জাতীয় সংসদে ৬০টি সংরক্ষিত আসনের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট গাইবান্ধা জেলা শাখা। শুক্রবার দুপুরে গাইবান্ধা শহরের স্টেশন রোড কাচারীবাজার এলাকায় এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা আহ্বায়ক শ্যামল কুমার দাস। এতে বক্তব্য রাখেন আ’লীগ নেতা নির্বানেন্দু বর্মণ ভাইয়া, সুন্দরগঞ্জ উপজেলা আহ্বায়ক পবন কুমার দাস, ধীরাজ চন্দ্র মোদক, দীপক কুমার দাস, বিপুল কুমার দাস, বিকাশ চন্দ্র প্রামাণিক, কানু রাম দাস ও কঙ্কন সরকার প্রমুখ। বক্তারা সরকারের কাছে আগামী দুর্গাপূজার আগেই পূজায় তিন দিনের সরকারি ছুটি ঘোষণা এবং হিন্দু সম্প্রদায়ের জন্য জাতীয় সংসদে ৬০টি সংরক্ষিত আসনের দাবি জানান।

Leave A Reply

Your email address will not be published.