Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ফুলছড়ির গলাকাটি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে জঙ্গিবাদ বিরোধী আলোচনাসভা

14183763_649862091858824_4510940188864740473_nগাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার গলাকাটি দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল শনিবার সকাল ১১টায় গলাকাটি দ্বি-মুখি স্কুলের সহকারী প্রধান শিক্ষক হাসমত আলী সরকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের সূচনা হয়। আলোচনা সভায় বক্তারা সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আলোচনাসভায় বক্তব্য রাখেন- গলাকাটি দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান,সহকারী শিক্ষক মো. আব্দুল করিম সাহেব, সহকারী শিক্ষক মো. শামিম হোসেন, সাংবাদিক মো. মাহাবুর রহমান।
বক্তরা বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ কোন ধর্মই সর্মথন করেনা। কতিপয় স্বার্থান্বেষী আলেম নামধারী ধর্মব্যবসায়ী মোল্লা শ্রেণি ধর্মের অপব্যাখ্যা দিয়ে এদেশের তরুণদের জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে। এছাড়া বক্তারা দেশের স্বার্থে, জাতির স্বার্থে জঙ্গিবাদবিরোধী গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

Leave A Reply

Your email address will not be published.