Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গাইবান্ধা সুন্দরগঞ্জের তিস্তা নদীতে নিখোঁজের দুইদিন পর কলেজছাত্রের মৃতদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা নদীতে নিখোঁজের দুইদিন পর বিকাশ চন্দ্র দেবনাথ (১৯) নামে এক কলেজছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর তিস্তাঘাট (বিবিসি হাট) এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার দুপুরে পৌর এলাকার রামডাকুয়া ব্রিজের কাছে সহপাঠীদের সঙ্গে তিস্তা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন বিকাশ।

বিকাশ সুন্দরগঞ্জ পৌর এলাকার কলেজপাড়ার রমেশ চন্দ্র মণ্ডলের ছেলে। তিনি সুন্দরগঞ্জ ডি ডব্লিউ কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ঘটনার পর থেকেই তিস্তা নদীতে পুলিশ, পৌরসভার কর্মচারী, স্বজন ও স্থানীয় লোকজন মিলে বিকাশকে উদ্ধারে অভিযান চালায়।

পরে বৃহস্পতিবার সকালে হরিপুর এলাকায় তিস্তা নদীতে বিকাশের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ ও স্বজনদের খবর দেন। পরে ঘটনাস্থল থেকে বিকাশের মৃতদেহ উদ্ধার করা হয়।

Leave A Reply

Your email address will not be published.