Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গাজায় ইসরাইলের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলী বিমান বাহিনী বুধবার ভোরে গাজা উপত্যাকায় জঙ্গি লক্ষ্যবস্তুতে চার দফা হামলা চালিয়েছে। গাজা থেকে ইসরাইলে রকেট নিক্ষেপের কয়েক ঘন্টা পর এ বিমান হামলা চালানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাফাহ, খান ইউনুস ও গাজা সিটিতে ইসলামিক জিহাদের প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে এ বিমান হামলা চালানো হয়। তবে এতে তাৎক্ষণিকভাবে প্রাণহানির কোন খবর পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার রাতে ফিলিস্তিনী ভূখন্ড থেকে একটি রকেট ইসরাইলের দক্ষিণাঞ্চলে এসে পড়ে। এতে কোন প্রাণহানি বা ক্ষতি হয়নি।
ইসরাইলী সেনাবাহিনী জানায়, রকেট হামলার জবাবে গাজা উপত্যাকার দক্ষিণাঞ্চলে চারটি সন্ত্রাসী অবকাঠামোয় বিমান হামলা চালানো হয়েছে।
ইসলামি জঙ্গি সংগঠন হামাস রকেট হামলার কথা স্বীকার করেনি।

২০১৪ সালে ৫০ দিনের সহিংসতা বন্ধে অস্ত্রবিরতির পর মঙ্গলবার গাজা থেকে তৃতীয়বারের মত রকেট নিক্ষেপ করা হল। গত বছরের সহিংসতায় ২ হাজার ২শ’ ফিলিস্তিনী ও ৭৩ জন ইসরাইলী নিহত হয়।

Leave A Reply

Your email address will not be published.