Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গাজীপুরে ট্রেনের ধাক্কায় নিহত ৮

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরীর দাক্ষিণ খান এলাকায় জয়দেবপুর-টঙ্গী স্টেশনের হায়দারাবাদে ট্রেন-অটোরিকশা সংঘর্ষে ৮ যাত্রী নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিন শিশু ও ১জন মহিলাও রয়েছে বলে খবর পাওয়া গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ঢাকা-জয়দেবপুর রেলরুটের জয়দেবপুর-টঙ্গী স্টেশনের হায়দারাবাদে একটি চলন্ত ট্রেন পাশে থাকা যাত্রীবাহী অটোরিকশা যার নম্বর (নরসিংহদী থ ১১-৯৪৩) কে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা ৮ যাত্রী নিহত হয়। এখন পর্যন্ত নিহতদের মধ্যে চার জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, আলামিন(৩০), চুন্নু মিয়া (২৮), শাহ আলম (৩৮) ও তার স্ত্রী পিয়ারা বেগম(৩০)। এরা সবাই গাজীপুর সাইনবোর্ড এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

রেলওয়ে পুলিশের এএসআই দাদন মিয়া জানান, হায়দারাবাদ এলাকার অস্থায়ী একটি রেলক্রোসিং পার হওয়ার সময় সিএনজিটিকে ধাক্কায় দেয় একটি ডেমু ট্রেন। এ সময় সিএনজিটি ট্রেনের সঙ্গে বেঁধে প্রায় এক কিলোমিটার পর্যন্ত চলে যায়। এতে চালক, নারী ও শিশুসহ সিএনজির আট যাত্রীই নিহত হন।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.