Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গাজীপুরে পুলিশ ভ্যান-বাস সংঘর্ষ, আহত ৬

গাজীপুরে পুলিশ ভ্যান-বাস সংঘর্ষ, আহত ৬গাজীপুর: গাজীপুরে পুলিশ ভ্যানের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই আসামিসহ ছয়জন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত আমজাদ হাজি (৮৮) ও রিয়াজ ফকিরকে (৬৫) যুদ্ধাপরাধ মামলায় ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে মঙ্গলবার (১১ আগস্ট) গ্রেফতার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম জানা যায়নি। গাজীপুরের নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেট বাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যুদ্ধাপরাধ মামলায় গ্রেফতার দুই ব্যক্তিকে ময়মনসিংহ থেকে ঢাকায় আনার পথে তাদের বহনকারী পুলিশ ভ্যানের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই আসামি ও চার পুলিশ সদস্য আহত হয়।
আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান সার্জেন্ট বাহারুল।

Leave A Reply

Your email address will not be published.