Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

accident-newsnext-3গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের মালেকের বাড়ি ও বোর্ডবাজার এলাকায় পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি। সোমবার (০৪ এপ্রিল) দিনগত রাতের পৃথক সময়ে দুর্ঘটনা দু’টি ঘটে।
নাওজোর হাইওয়ে ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক জানান, মহানগরের মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে গাড়ি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান। অপরদিকে বোর্ডবাজার এলাকায় গাড়ি চাপায় অজ্ঞাত পরিচয় আরেক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। মরদেহ দু’টি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.