Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গাজীপুরে যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা, দগ্ধ ২  

imagesগাজীপুর: গাজীপুরের সাইনবোর্ড এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন দুই বাসযাত্রী। এদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বলাকা পরিবহনের একটি বাসে পেট্রোলবোমা নিক্ষেপের ওই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- কালিয়াকৈরের পূর্ব চান্দরা এলাকার বাসিন্দা বাবুল হোসেন ও মহানগরের কলমেশ্বর এলাকার লুৎফর রহমানের স্ত্রী সাহিদা ইয়াসমিন। হাসপাতাল ও স্থানীয়রা জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাইনবোর্ড এলাকায় বলাকা পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে বাসযাত্রী বাবুল ও সাহিদা ইয়াসমিন অগ্নিদগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।  পেট্রোলবোমায় বাবুল হোসেনের মাথা, মুখ এবং পিঠ মারাত্মকভাবে দগ্ধ হয়েছে।

 

 

Leave A Reply

Your email address will not be published.