Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গাজীপুরে স্বামী হত্যার অভিযোগে স্ত্রী আটক

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে স্বামীকে পাঁচতলা ভবনের ছাদ থেকে ফেলে দিয়ে হত্যার অভিযোগে স্ত্রী শিরিন আক্তারকে (২৮) আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ।
গত কাল শনিবার সকাল ১০টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত হাজী মাসুদ রানা (৩০) গাজীপুর শহরের ২৩৫ উত্তর ছায়াবিথি এলাকার ৫তলা একটি ভবনের দোতলায় বসবাস করতেন। তার বাড়ি গাজীপুর উপজেলার ভাওরাইদ গ্রামে।
পুলিশ জানায়, পরকীয়া প্রেমের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করে দেখা যায়, বাসার ছাদের অনেকটা অংশ জুড়ে রক্তের দাগ এবং একাধিক লোকের পায়ের ছাপ রয়েছে। ধস্তাধস্তির আলামতও পাওয়া গেছে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী শিরিন আক্তারকে (২৮) আটক করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.