Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গাজীপুরে সড়ক দূর্ঘটনায় ৩ নারী নিহত

গাজীপুর সংবাদদাতা: গাজীপুরে ট্রাকের ধাক্কায় লেগুনায় থাকা তিন নারী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ছয় যাত্রী। শনিবার (১৬ জুলাই) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার নামক স্থানে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
মাওনা হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান সাংবাদিককে জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে ময়মনসিংহগামী দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা যাত্রীবাহী একটি লেগুনাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে লেগুনাটি রাস্তার পাশে উল্টে যায়। এতে তিন নারী যাত্রী লেগুনার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় লেগুনার অন্তত ৬ যাত্রী আহত হন।
আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.