Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গাজীপুর মেয়রের নামে আরও এক মামলা

mamla picগাজীপুর প্রতিনিধি:

কারাগারে আটক গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানকে আরো একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ফলে, কারাগারে থাকা এই মেয়রের বিরুদ্ধে মামলার সংখ্যা বেড়ে চারটিতে দাঁড়ালো।
তার আইনজীবী প্যানেলের অ্যাডভোকেট মঞ্জুর মোশেন প্রিন্স জানান, “গ্রেফতারের সময় মেয়রের নামে তিনটি মামলা ছিল। এর মধ্যে দুটি মামলায় তিনি জামিনে ছিলেন। শেষ মামলায় দুই দিনের রিমান্ড শেষে তিনি বর্তমানে কারাগারে আছেন। এই অবস্থায় তাকে শ্রীপুর থানায় গাড়ি পোড়ানোর অপর একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে আবেদন দাখিল করেছে শ্রীপুর থানা পুলিশ। ফলে তিনি এখন ৪ মামলার আসামি।”
মেয়র এম এ মান্নানকে গত ১১ ফেব্র“য়ারি তার ঢাকার বাসা থেকে গ্রেফতার করে গাজীপুর পুলিশ। ১২ ফেব্র“য়ারি তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। ওই দিন আদালত তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে আদালত থেকে পুলিশ তাকে সরাসরি রিমান্ডে না নিয়ে কারাগারে পাঠায়। ১৮ ফেব্র“য়ারি কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে মেয়র মান্নানকে দুইদিনের পুলিশ রিমান্ডে জয়দেবপুর থানা হাজতে নেওয়া হয়। শুক্রবার রিমান্ড শেষে আবার তাকে আদালতে পাঠানো হয়।

Leave A Reply

Your email address will not be published.