Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গিনিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জনতার সংঘর্ষে আহত ১৭

guinea_tires_julypresserplus_আন্তর্জাতিক ডেস্ক: গিনির উত্তরাঞ্চলে শুক্রবার সংঘর্ষে ১৭ জন আহত হয়েছে। সৈন্যদের এক ট্রাক চালককে মারধর করাকে কেন্দ্র করে উত্তেজিত জনতার সঙ্গে নিরাপত্তা কর্মীদের এ সংঘর্ষ ঘটে। পুলিশ, হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছে। এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘মালির উত্তরাঞ্চলীয় নগরীতে সংঘর্ষ চলাকালে অন্তত ১৭ জন আহত হয়েছে।’
হাসপাতালের এক সূত্র বলেছে, আহতদের মধ্যে ৫ জন গুলিবিদ্ধ হয়েছে। এদের মধ্যে দুজনের কাঁধে ও দুজনের উরুতে ও একজনের নিতম্বে গুলি লাগে। এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘লাবে মিলিটারি অঞ্চলের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইসা কামারার মোটর শোভাযাত্রা একটি ট্রাকের কারণে আটকে গেলে এই সহিংস ঘটনার সূত্রপাত হয়।’
তিনি আরো বলেন, এই ঘটনাকে অপমান হিসেবে বিবেচনা করে সৈন্যরা ট্রাক চালককে মারধর করে। পথচারীরা ‘গুরুতর আহত অবস্থায়’ ওই চালককে হাসপাতালে নিয়ে যায়। শহরের বাসিন্দারা এই ঘটনা সম্পর্কে জানতে পারলে উত্তেজিত হয়ে ওঠে। উত্তেজিত জনতা রাস্তায় বেরিয়ে এসে ‘নির্যাতন-নিপীড়ন নিপাত যাক, ট্রাক চালকের মারধরের বিচার চাই’ বলে স্লোগান দিতে থাকে।
পুলিশ কর্মকর্তা বলেন, উত্তেজিত জনতা প্রশাসনিক অঞ্চলের দিকে যেতে চাইলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এলাকাটি কঠোর নিরাপত্তা বেষ্টনী দিয়ে সুরক্ষিত। প্রত্যক্ষদর্শী রামাতা সৌয়ারে বলেন, পুলিশ জনতাকে লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুঁড়ে মারে। বিকেলের দিকে পরিস্থিতি শান্ত হয়ে আসে।

Leave A Reply

Your email address will not be published.