গুচকে ছাপিয়ে গেলেন অ্যালিস্টার কুক
স্পোর্টস করেসপন্ডেন্ট:
কিংবদন্তি গ্রাহাম গুচকে ছাপিয়ে ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গেলেন অ্যালিস্টার কুক। হেডিংলিতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ইংলিশ অধিনায়ক ৩২ রান করে গুচের ৮,৯০০ রান টপকে যান। গুচ ১১৮ টেস্টে এই রান সংগ্রহ করেন। কুক তার চেয়ে ৪ টেস্ট কম খেলেই তাকে অতিক্রম করে গেলেন। কুক শুধু গুচকে ছাপিয়ে গেলেন না, অলটাইম গ্রেটদের তালিকায় স্থান করে নিলেন ১৩ নম্বরে। বয়স মাত্র ৩০। কুক যদি আরও কয়েক বছর খেলে যান তাতে নিঃসন্দেহে গ্রেটদের সংক্ষিপ্ত তালিকায় উপরের দিকেই থাকবে তার নাম। ইতিমধ্যে আরও একটি রেকর্ড নিজের করে নিয়েছেন কুক। আর তা হলো টেস্ট ক্রিকেটে তার সেঞ্চুরি সংখ্যা ২৭। যা কোনও ইংলিশ ব্যাটসম্যানই করে দেখাতে পারেননি।