Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গুম হওয়ার ২২ দিনেও খোঁজ মেলেনি ব্যবসায়ীর

News Mintu Bapari Faridpur Jella news 14 07 2015

সদরপুর প্রতিনিধি, ফরিদপুর:
ফরিদপুরের সদরপুরে ইলেকট্রিক ব্যবসায়ী মিন্টু ব্যাপারীকে গুম করার খবর পাওয়া গেছে। এ ঘটনায় নিখোঁজ ব্যক্তির মা শিউলি বেগম বাদী হয়ে গত ৫ জুলাই ফরিদপুর ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ জুন রাত আনুমানিক ১০টার দিকে আটরশি বাজার হতে নিজ দোকান বন্ধ করে নিজ বাড়ি নয়রশিতে আসেন। রাতে খাওয়ার পর ঘুমিয়ে পড়েন এবং ঐ রাত থেকেই মিন্টু ব্যাপারী নিজ শয়ন কক্ষ হতে গায়েব হয়ে হয়ে যান। এ সময় মিন্টু ব্যাপারীর মা শিউলি বেগম তখন ঢাকায় অবস্থান করছিলেন। ঘটনার তিন দিন পর ঐ বাসার ভাড়াটিয়া হিসেবে থাকা মিন্টু ব্যাপারীর চাচাত বোন কোহিনুর বেগম, কোহিনুর বেগমের ছেলে সোহেল এবং কোহিনুর বেগমের স্বামী আজাহার শেখ জানান, মিন্টুর মাকে তার নিখোঁজের বিষয়টি জানান। ছেলের নিখোঁজের খবর পেয়ে মিন্টু ব্যাপারীর মা সদরপুরের বাড়িতে আসেন এবং তার সন্তানের ব্যাপারে নিকট আত্মীয়-স্বজনসহ সকলের কাছে খোঁজ-খবর নেন। পরে তিনি মিন্টুর চাচাত ভাই মৃত জলিল ব্যাপারীর ছেলে রফিকুল ব্যাপারী (৪৫), জাহিদুল ব্যাপারী (৩০), শফিকুল ব্যাপারী (৩৫), মাফিকুলসহ সাতজনকে দায়ী করে ফরিদপুর ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করেন। পরে আদালত মামলাটির তদন্ত করার জন্য সদরপুর থানাকে নির্দেশ দেয়।

নিখোঁজ মিন্টুর মা শিউলি বেগম জানান, ঘটনার তিনদিন পর বিবাদীগণ আমার ছেলে মিন্টু ব্যাপারীর কাছে থাকা তার নিজ দোকানের চাবি দিয়ে দোকান খুলে। বিবাদীগণ আমার ছেলের কাছে থাকা দোকানের চাবি কোথায় পেল?
তিনি আরও বলেন, আসামিগণ আমার একমাত্র ছেলেকে হত্যা করে জমি-জমাসহ আমার সমস্ত সম্পত্তি দখল করার জন্য তাকে হত্যা করে গুম করে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং তদন্ত চলছে বলে জানান।

Leave A Reply

Your email address will not be published.