Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গুরুকুলে রুনা লায়লা

Runa laylaকলকাতার কালারস বাংলা টিভি চ্যানেলের সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘গ্রেট মিউজিক গুরুকুল’-এর চূড়ান্ত পর্বে অতিথি বিচারক হিসেবে আমন্ত্রণ পেলেন রুনা লায়লা।

আগামীকাল রোববার (২ আগস্ট) তাকে নিয়ে এর দৃশ্যায়ন হবে। গতকাল শুক্রবার (৩১ জুলাই) রাতে নভোটেল কলকাতা হোটেল অ্যান্ড রেসিডেন্সেসে উঠেছেন রুনা।

তিনি জানান, বিচারকাজের পাশাপাশি সংগীত পরিবেশন করবেন অনুষ্ঠানে। এর মধ্যে থাকবে ‘সাধের লাউ’ ও ‘দমাদম মাস্ত কালান্দার’। এটি প্রচার হবে আগামী ৯ আগস্ট।

‘গ্রেট মিউজিক গুরুকুল’-এ রুনার সঙ্গে নিয়মিত বিচারক হিসেবে থাকবেন ভারতীয় শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি, হরিহরণ ও জিৎ গাঙ্গুলি। বাংলাদেশি শিল্পীদের মধ্যে এর আগে অনুষ্ঠানটির একটি পর্বে বিচারক হিসেবে অংশ নেন অর্ণব।

বাংলাদেশেরপত্র/এডি/এস

Leave A Reply

Your email address will not be published.