Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গুরুদাসপুরে অগ্নিকাণ্ডে ৪ বসতবাড়ি ভস্মীভূত

গুরুদাসপুর সংবাদদাতা:
গুরুদাশপুর উপজেলার তালবাড়িয়া গ্রামে তারা সরদার ও তার দুই ছেলে রমজান, এলাহী এবং প্রতিবেশি গফুরের বাড়িতে অগ্নিকাণ্ডে ৪টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। মঙ্গলবার গভীর রাতে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায় নি।
ফায়ার সার্ভিসের কর্মীরা পুড়ে যাওয়া ৪টি ঘর ব্যতীত অন্যান্য ঘরবাড়ির আগুন নেভাতে সক্ষম হয়। ঘরবোঝাই রসুন ও আসবাবপত্রসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তারা সরদার জানান।

Leave A Reply

Your email address will not be published.