Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গুরুদাসপুরে তিনদিন ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

Gurudaspur pic-22-08-2016 (2)গুরুদাসপুর(নাটোর)প্রতিনিধি. নাটোরের গুরুদাসপুরে ফিতা কেটে ও গাছ লাগিয়ে ৩ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. খলিলুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে রোববার বিকেল ৫টায় বৃক্ষমেলা উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মো. খলিলুর রহমান ছাড়াও বিশেষ অতিথি পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস, কৃষি অফিসার আব্দুল করিম ও ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন বক্তব্য রাখেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোবারক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমান, সরকারী বেসরকারী কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিসঞ্চালনে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন।
আলোচনা শেষে প্রধান অতিথি পল্লী সঞ্চয় ব্যাংক আয়োজিত উপজেলার একটি বাড়ি একটি খামার প্রকল্পের মোট ৫৮ জন সদস্যকে ১০ লাখ ৭০ হাজার টাকার ঋণ বিতরণ এবং প্রতিবন্ধী ও বয়স্কভাতার চেক প্রদান করেন।

Leave A Reply

Your email address will not be published.