Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গুরুদাসপুরে ভেজাল সেমাই তৈরির দায়ে ১ লাখ টাকা জরিমানা

গুরুদাসপুর সংবাদদাতা, নাটোর:
নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুরে এক আম বাগানে ভেজাল লাচ্ছা সেমাই তৈরির সময় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এক লাখ টাকা জরিমানা করেছে এবং সেখান থেকে জব্দকৃত প্রায় পাঁচ মণ লাচ্ছা সেমাই ধ্বংস করা হয়।
গুরুদাসপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রোজার ঈদকে সামনে রেখে উপজেলার নাজিরপুর বাজারের পাশের একটি আম বাগানে অবৈধভাবে অস্বাস্থ্যকর পরিবেশে দীর্ঘদিন যাবৎ লাচ্ছা সেমাই তৈরি করার এক পর্যায়ে বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে কারখানার মালিক নাজিরপুর বাজারের আব্দুর রাজ্জাকের ছেলে মাসুদ রানাকে অবৈধ ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি করার অপরাধে এক লাখ টাকা জরিমানা করেন। এ সময় প্রায় পাঁচ মণ ভেজাল লাচ্ছা সেমাই জব্দ করে নষ্ট করা হয়।
নাটোর কালেক্টরেটের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শফিকুল আলমের ভ্রাম্যমাণ আদালত এই জরিমানার রায় প্রদান করেন। অভিযানে স্বাস্থ্য বিভাগের স্যানেটারি ইন্সপেক্টর বজলুর রহমান উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.