Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নাটোরের গুরুদাসপুরে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা সভা

news-2-pic-Gurudaspur (natore)-28-02-16গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে ও গুরুদাসপুর উপজেলা প্রশাসনের সহযোহিতায় বর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা সম্পর্কে এক আলোচনা সভা, সঙ্গীতানুষ্ঠান ও চলচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টায় ইউএনও মোছা. ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধ পাদদেশে অনুষ্ঠিত আলোচনা সভায় সরকারের লক্ষ্য, উন্নয়ন, সাফল্য, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে সকল কর্মকান্ডে অংশগ্রহনের জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।
প্রধান অতিথি সরকারের ডিজিটাল পদ্ধতিকে বিশ্বের এক বিষ্ময়কর পদক্ষেপ বলে উলে­খ করে দেশ ও জাতিকে উন্নয়নের জন্য তাঁর সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন। লিখিত বক্তব্য পাঠ করেন জেলা তথ্য অফিসার সামিউল আলম ও উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিদা আক্তার মিতা। অনুষ্ঠানে সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.