Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গুলশানে সন্ত্রাসীদের হামলায় নিহত ২০, দাবি আইএসের

Gulshan Hamla 12
অনলাইন ডেস্ক:
রাজধানীর গুলশানে হলি আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসীদের হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গী গোষ্ঠী ইসলামিক স্টেট বলে জানিয়েছে এই গোষ্ঠীর বার্তা সংস্থা বলে পরিচিত ‘আমাক’। দায় স্বীকার করে তারা বলছে, হামলায় বিশ জন নিহত হয়েছে। খবর বিবিসির। তবে ঢাকার কোন সূত্র থেকে এখনো পর্যন্ত এত বেশি সংখ্যাক হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, বনানী থানার ওসি মোহাম্মদ সালাউদ্দীন জঙ্গীদের সঙ্গে গোলাগুলিতে নিহত হন। ঢাকার সংবাদ মাধ্যমে দ্বিতীয় একজন পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন বলে খবর দেয়া হচ্ছে। তবে এখনো পর্যন্ত বিবিসি এ খবরের সত্যতা নিশ্চিত করতে পারেনি।
ইসলামিক স্টেটের এই দাবি যদি সত্যি হয়ে থাকে এটি হবে বাংলাদেশে এই গোষ্ঠীর তরফ থেকে প্রথম বড় কোন সন্ত্রাসবাদী হামলার ঘটনা। বাংলাদেশ সরকার এতদিন পর্যন্ত সেখানে ইসলামিক স্টেটের কোন রকম তৎপরতার খবর অস্বীকার করে এসেছে।

Leave A Reply

Your email address will not be published.