Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ছবি ও ভিডিওতে রাজধানীর গুলশানে সন্ত্রাসী হামলা

অনলাইন ডেস্ক: ঢাকার গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কে আর্টিজান বেকারি নামক একটি রেস্টুরেন্টে সন্ত্রাসীদের ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।
এদিকে পুলিশ রেস্টুরেন্টটি ঘিরে রেখেছে। এছাড়া গুলশান ২ নম্বর সার্কেলের দিকে যাওয়ার পথে বিভিন্ন স্থানে পুলিশ ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে দিয়েছে। এ ঘটনায় ওই এলাকাসহ রাজধানীতে আতঙ্ক বিরাজ করছে। এরই মধ্যে এর দায় স্বীকার করেছে আইএস। শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে দিয়ে রাজধানীর গুলশানে জিম্মি ঘটনার পাঁচ ঘণ্টা পার হয়ে গেছে। রাত পৌনে তিনটা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি সন্ত্রাসীদের হাতে আটক জিম্মিদের। যৌথ বাহিনী প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন জিম্মিদের উদ্ধার করতে। ইতোমধ্যেই উদ্ধার অভিযানে অংশ নিতে ঘটনাস্থলে পৌঁছেছে ৩০ সদস্যের নৌ কমাণ্ডো দল।

ছবি ও ভিডিওতে রাজধানীর গুলশানে সন্ত্রাসী হামলা:

Gulshan Hamla 7ঘটনাস্থল ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

Gulshan Hamla 2ঘটনাস্থল ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

Gulshan Hamla 4আহত এক পুলিশ সদস্যকে হাসপাতালে নেয়া হচ্ছে। 

 

Gulshan Hamla 3আর্টিজান বেকারি রেস্টুরেন্টে ভয়াবহ গোলাগুলি। অভিযানের প্রস্তুতি র‍্যাবের বিশেষ বাহিনীর

 

Gulshan Hamla 5ঘটনাস্থল ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Gulshan Hamla 2 nihotoহামলায় নিহত দুই পুলিশ কর্মকর্তা

Gulshan Hamla 8গোলাগুলিতে আহত একজনকে হাসপাতালে নেয়া হচ্ছে।  Gulshan Hamla 9গোলাগুলিতে মারাত্মক আহত কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

https://www.youtube.com/watch?v=lXMA834GAlo

আরো খবর:
গুলশানে সন্ত্রাসী হামলার ঘটনাক্রম
গুলশানে হামলা: দায় স্বীকার আইএস-এর
গুলশানে সন্ত্রাসী হামলা: দুই ইটালিয়ান সহ নিহত অন্তত ৫, বিদেশিসহ জিম্মি ২০

Leave A Reply

Your email address will not be published.