Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

“গেঁজ” সমস্যা দূর করার ঘরোয়া উপায়

রকমারি ডেস্ক:
“গেঁজ” সাধারণত হয়ে থাকে ভাইরাল ইনফেকশনের কারণে। প্রায় ১২০ রকমের “গেঁজ” সনাক্ত করা সম্ভব হয়েছে। অনেকেরই পায়ের তলায় খানিকটা জায়গা খুব শক্ত হয়ে যায়, সেখান থেকে শুকিয়ে যাওয়া মাংস উঠে যেতে থাকে, হাত দিলে ব্যথাও হয়। এই সমস্যাটিকেই আমরা বাংলায় গেঁজ বলে থাকি। এই গেঁজ সাধারণত পায়ে, আঙুলে, কনুইতে এবং ক্ষেত্র বিশেষে মুখেও হয়ে থাকে। কোন ক্রিম মেখে কোন ফল পাওয়া যায় না। চলুন জেনে নিই, এই “গেঁজ” সমস্যা হতে মুক্তি পাবার তিনটি ঘরোয়া উপায়।
রসুনের ব্যবহার
অ্যান্টি ভাইরাল গুণাবলীর কারণে রসুন হচ্ছে গেঁজ দূর করার সবচাইতে সহজ ও কার্যকরী উপায়। এটা ব্যবহার করাও সহজ। আক্রান্ত স্থানে রসুন ছেঁচা দিয়ে ব্যান্ডেজের মতো বেঁধে রাখুন। ২৪ ঘণ্টা পর খুলে ফেলুন, পা ধুয়ে নিন। কয়েকবার ব্যবহারেই দেখবেন গেঁজ মিলিয়ে যেতে শুরু করেছে। সমস্যা অনেক বেশি হলে বেশ কয়েকবার ব্যবহার করতে হবে।

কলার খোসা:
কলার খোসা আরেকটি উপাদান যা ভীষণ কাজে দেবে। দৈনিক ২/৩ বার আক্রান্ত স্থানে কলার খোসার ভেতরের অংশটি ঘষুণ। ভালো ফল পাবেন।

আলু:
আলু কেটে নিন, স্লাইস করা আলু আক্রান্ত স্থানে ঘষুন দৈনিক ২/৩ বার। কিছুদিনের নিয়মিত ব্যবহারে দেখবেন মিলিয়ে যেতে শুরু করে গেঁজ।

Leave A Reply

Your email address will not be published.