Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গোটা সিরিয়াকে জঙ্গিমুক্ত করার দৃঢ প্রত্যয় ব্যক্ত বাশার আল আসাদের

ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সহকারী হোসেইন জাবেরি আনসারির সঙ্গে রোববার এক বৈঠকে সন্ত্রাসবাদের মূলোৎপাটন করে গোটা সিরিয়াকে জঙ্গিমুক্ত করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সহকারী হোসেইন জাবেরি আনসারির সঙ্গে রোববার এক বৈঠকে এ তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা শহর ও এর আশপাশের এলাকা জঙ্গিদের কাছ থেকে পুনরুদ্ধারের প্রশংসা করেন জাবেরি আনসারি। খবর আনাদোলুর।

প্রেসিডেন্ট আসাদ বলেন, সিরিয়ার বেশিরভাগ এলাকা থেকে সন্ত্রাসীদের নির্মূল করার ফলে দেশটির গত সাত বছরের সহিংসতার অবসান ঘটানোর উপযুক্ত সুযোগ সৃষ্টি হয়েছে। কিন্তু সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক দেশগুলোর নাশকতামূলক তৎপরতার কারণে তা সম্ভব হচ্ছে না।

সিরিয়ার সেনাবাহিনী সম্প্রতি জর্দান ও ইহুদিবাদী ইসরাইলের সীমান্তবর্তী দারা শহর ও এর আশপাশের এলাকা জঙ্গিমুক্ত করে। সিরীয় সেনাবাহিনীর অভিযানে বিদেশি মদদপুষ্ট জঙ্গিরা আত্মসমর্পন করে ওই এলাকা ছেড়ে পালিয়েছে। ২০১১ সালের মার্চ মাসে দারা শহর থেকেই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে সহিংসতা শুরু হয়েছিল।

গত বৃহস্পতিবার বাশার সরকারের সঙ্গে করা চুক্তি অনুযায়ী জঙ্গিরা ওই শহর থেকে বেরিয়ে যায় এবং সেখানে সিরিয়ার পতাকা উত্তোলন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.