Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গোপনে আইএসের সঙ্গে ৬ মাস কাটালেন সাংবাদিক!

isআন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের এক সাংবাদিক দীর্ঘ ছয় মাস ধরে আইএস জিহাদিদের একটি দলে যোগ দিয়ে গোপন ক্যামেরায় ছবি ধারণ করেছেন। জঙ্গি দলটি গ্রেফতার হওয়ার আগে তিনি তাদের সঙ্গে হামলার ষড়যন্ত্রও করেছিলেন। বার্তা সংস্থা এএফপিকে এসব কথা জানিয়েছেন তিনি।
সাঈদ রামজি ছদ্মনামের একজন মুসলিম ওই সাংবাদিক ‘আল্লাহর সৈনিক’ শীর্ষক প্রামাণ্যচিত্রের জন্য অনুসন্ধান অভিযান চালান। তরুণ জিহাদিদের মনোভাব জানতেই তিনি এ কাজ করেন।
গত ১৩ নভেম্বর প্যারিসে হামলা চালানো হত্যাকারীদের একই প্রজন্মের একজন মুসলিম হিসাবে রামজি নিজেকে তুলে ধরেন। সেখানে ওই ভয়াবহ হামলায় ১৩০ জন নিহত হয়।
তিনি বলেন, এ ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে ‘আমার উদ্দেশ্য ছিল জিহাদিদের মন মানসিকতা জানা।’ এক্ষেত্রে ‘অন্যতম প্রধান শিক্ষা ছিল যে, তাদের কাজ কর্মের সাথে আমি ইসলামের কোনো মিল দেখতে পাইনি। তারা কখনো বিশ্বের কোনো উন্নতি করতে পারবে না। হতাশাগ্রস্ত ও আত্মঘাতী হওয়ায় এসব তরুণকে খুব সহজেই যে কোনো কিছু বোঝানো যায়।
আইএসের সদস্যদের সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ‘তাদের দুর্ভাগ্য তারা এমন এক সময়ে জন্ম নিয়েছে যখন আইএসআই তত্পর রয়েছে। এটা খুব দুঃখজনক।’
এ গ্রুপের সাথে যোগাযোগের পর রামজি জানান, তার এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়। ওই ব্যক্তি নিজেকে প্রায় ১২ তরুণের একটি গ্রুপের ‘আমির’ হিসাবে তুলে ধরে। আবার এদের কেউ কেউ সরাসরি মুসলিম পরিবারে জন্ম নেয়া, আবার কেউ কেউ ধর্মান্তরিত। এসব তরুণকে বোঝানো হয় আত্মঘাতী হামলা চালাতে পারলেই বেহেশতে যাওয়া যাবে।

Leave A Reply

Your email address will not be published.