Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চেয়ারম্যান-সাবেক চেয়ারম্যান সংঘর্ষ : নিহত ১

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ও প্রাক্তন চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ২০ জন।

এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। নিহত স্বপ্না বেগম (৩০) প্রাক্তন চেয়ারম্যানের সমর্থক। তিনি বর্ণি গ্রামের এসকেন্দার বিশ্বাসের স্ত্রী। তিনি সংঘর্ষে গুরুতর আহত হলে টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান। এ ঘটনায় ২২ জনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নের বর্ণি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক একরাম জানান, টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান খালিদ হোসেন ও প্রাক্তন চেয়ারম্যান সাজিদুর রহমান মন্টুর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় তিন ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হন। সংঘর্ষে চলাকালে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করে সংঘর্ষকারীরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থলে অভিযান চালিয়ে ওই ইউনিয়নের বর্তমান ও প্রাক্তন চেয়ারম্যানসহ ২২ জনকে আটক ও দেশীয় অস্ত্র উদ্ধার করে।

আহতদের মধ্যে ৬ জনকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৩ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। বাকিদের বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছ।

Leave A Reply

Your email address will not be published.