Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গোপালগঞ্জে এবার মাদকদ্রব্যসহ তিন সাপুড়ে আটক

গোপালগঞ্জ প্রতিনিধি:
দুই কেজি গাঁজা ও দুই’শ ইয়াবা ট্যাবলেটসহ তিন সাপুড়েকে আটক করেছে গোপালগঞ্জ ডিবি পুলিশ। গতকাল সোমবার বেলা ১১টার দিকে সদর উপজেলা চেনানিয়াকান্দি গুচ্ছগ্রাম এলাকা থেকে মাদকদ্রব্যসহ আটক করে ডিবি পুলিশের একটি দল।
অভিযানে নেতৃত্ব দেয়া ডিবির এসআই মাহাবুব হাসান জানিয়েছেন, একদল মাদক ব্যবসায়ী মাদকসহ গুচ্ছগ্রাম এলাকায় আসছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সন্দেহজনকভাবে তিনজনকে আটক করলে তাদের কাছ থেকে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটককৃতরা হলো রোন মিয়া মোড়লের ছেলে স্বাধীন মোড়ল, আব্দুল বারেকের ছেলে আরিফ ও আবুল হাসানের ছেলে মুজিবুর। তাদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার বিক্রমপুর গ্রামে বলে পুলিশ জানিয়েছেন।
ডিবি পুলিশের ওসি আলিমুল হক সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Leave A Reply

Your email address will not be published.