Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গোপালগঞ্জে ট্রাক-নছিমন সংঘর্ষে নিহত ৪

1430808924গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের টেকেরহাট উত্তপাড়ে ট্রাক ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। মঙ্গলবার সকাল ছয়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এবি ফিলিং স্টেশনের কাছে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, মুরগির খাদ্যবাহী একটি ট্রাক ও ধান কাটা শ্রমিকবাহী নছিমনের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। ট্রাকটি ফরিদপুর থেকে বরিশাল যাচ্ছিল। আর নছিমনটি টেকেরহাট থেকে ধান কাটা শ্রমিকদের নিয়ে নছিমনটি গোপালগঞ্জের ছাগলছিড়ায় যাচ্ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
মুকসুদপুর উপজেলার সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির এস. আই আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনাস্থলেই চারজন নিহত ও কমপক্ষে আটজন আহত হন। নিহতদের নাম পরিচয় জানা যায়নি বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।

Leave A Reply

Your email address will not be published.