Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গোবিন্দগঞ্জের সড়ক নির্মাণের ভিত্তি স্থাপন করলেন কালাম এমপি

Kalam MP Photoআঃখালেক,গোবিন্দগঞ্জঃগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের দিঘিরহাট এলাকায় ৬ কোটি টাকা ব্যয়ে বুধবার প্রায় ৯ কি. মি. দীর্ঘ একটি সড়কের নির্মাণ কাজের ভিত্তি স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। শাখাহার থেকে ঘোড়াঘাট পর্যন্ত ওই সড়কটির নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে দিঘিরহাটে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কামদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আকতারা বেগম রূপা, উপজেলা ইঞ্জিনিয়র মো. আহসান হাবীব, জেলা আ’লীগ নেতা মোহাম্মদ হোসেন ফকু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ইসলাম জুয়েল, ২নং কাটাবাড়ী ইউপি চেয়ারম্যান ও জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান জোবায়ের হাসান মোঃ শফিক মাহমুদ গোলাপ,মুশফিক চৌধুরী উজ্জল, পুতুল বেগম প্রমুখ এছাড়া, মাননীয় সংসদ সদস্য ২নং কাটাবাড়ী ইউপির ফুলহার গ্রামের করতোয়া নদীর বাধ ও রাস্তা পরিদর্শন করে তা দ্রুত মেরামতের আশ্বাস দেন। বাংলাদেশেরপত্র/এডিপি/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.